এবিসিসিআইয়ের নতুন সভাপতি মোয়াজ্জম, সম্পাদক জোবায়ের

এবিসিসিআইয়ের নতুন সভাপতি মোয়াজ্জম, সম্পাদক জোবায়ের
২০২৩-২৫ মেয়াদের জন্য অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ মোয়াজ্জম হোসেন। এছাড়া মহাসচিব হয়েছেন জোবায়ের তানসিম আহমেদ।

মঙ্গলবার (১০ অক্টোবর) এবিসিসিআইয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নবনির্বাচিত সভাপতি সৈয়দ মোয়াজ্জম হোসেন এসএমএইচ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং এসএমএইচ নিউ জেনারেশন অ্যাপারেলস, এসএমএইচ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান।

সৈয়দ মোয়াজ্জম হোসেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদ্য সাবেক পরিচালক এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই), বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্ট অ্যাসোসিয়েশন (বিআইএএ) এবং বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের (বিআরজিওএ) সাবেক সভাপতি, এবং অন্যান্য স্বনামধন্য ব্যবসায়িক সংগঠনের সঙ্গে জড়িত।

মহাসচিব জোবায়ের তানসিম আহমেদ জেনভিও ফার্মা লিমিটেড, জোবায়ের তানসিম শাহ ফতেহুল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেড, জালাল আহমেদ স্পিনিং মিলস লিমিটেডের পরিচালক। এছাড়া তিনি বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের সঙ্গেও যুক্ত।

অন্যান্য নির্বাচিত বোর্ড সদস্যরা হলেন সহ-সভাপতি দীপক কুমার বড়াল, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ তাহেরুল হক। এছাড়া পরিচালক হয়েছেন এরিক স্যামসন চৌধুরী, নাবিল ইসা, ইকবাল হোসেন, মো সামসুল আলম মল্লিক, শুভাশিস চাকমা এবং মো. আল আমিন।

নবনির্বাচিত বোর্ড সদস্যরা অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর