বিআইবিএম’র গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিআইবিএম’র গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) - ‘আইসিটি ইনসিডেন্ট রেসপন্স ম্যানেজমেন্ট ইন বাংলাদেশি ব্যাংকস: কারেন্ট স্ট্যাটাস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিআইবিএম’র মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী ছাইদুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএম’র সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন এবং কন্সালটেন্সী) ড. আশরাফ আল মামুন।

গোলটেবিল বৈঠকে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএম এর সহযোগী অধ্যাপক মো. মাহবুবুর রহমান আলম। গবেষণা দলে অন্যান্যের মধ্যে রয়েছেন বিআইবিএম’র সহযোগী অধ্যাপক কানীজ রাব্বী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের হেড অব আইটি এবং ভাইস প্রেসিডেন্ট মো. মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিআইবিএম’র সুপারনিউমারারি প্রফেসর এবং জনতা ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায় এবং ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ আলম পাটোয়ারি বক্তব্য প্রদান করেন।

এ সময় গোলটেবিল বৈঠকে সিনিয়র ব্যাংকার, শিক্ষাবিদ, গবেষক, মিডিয়া কর্মী, বিআইবিএম’র অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি