গোপালগঞ্জে পদ্মা ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন

গোপালগঞ্জে পদ্মা ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পদ্মা ব্যাংকের ঘাঘর বাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) এই উপশাখা উদ্বোধন করা হয়।

পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বানীয় স্বনামধন্য ব্যক্তিত্ব আহম্মদ হোসেন চৌধুরী।

সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ব্যাংকিং সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়াটাই আমাদের লক্ষ্য। এই শাখা থেকে গ্রাহকরা সকল আধুনিক ব্যাংকিং সেবা পাবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ঘাঘর বাজার উপ-শাখার ইনচার্জ তানবীর চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৌটালী পাড়া পৌরসভার চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, পিঞ্জুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, কুশলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফেজা বেগম, হিরণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল আলম পান্না এবং ঘাঘর বাজার বণিক সিমিতির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া।

অনুষ্ঠানে ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সৈয়দ তৌহিদ হোসেন -সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কৌটালীপাড়ার ঘাঘরবাজার উপ-শাখায় সব ধরণের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পে অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ও পে-অর্ডার জমা, আমানত ও ঋণ সুবিধা, রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা, ইউটিলিটি বিল জমা, এ-চালানের মাধ্যমে সরকারী বিভিন্ন সেবার ফি আদান-প্রদানসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি