প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে মার্কিন প্রতিনিধি দল

প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে মার্কিন প্রতিনিধি দল
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পরিদর্শনে এসেছেন বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি দলের সদস্যরা।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে তারা ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব) মোহাম্মদ ফারুক খান। পরে উভয় পক্ষের মধ্যে বৈঠক শুরু হয়।

মার্কিন প্রতিনিধি দলে আছেন-ইউএসআইপির প্রতিনিধি জেফরি ম্যাগডোনাল্ড, ডেন মার্কি এবং ইশা গুপ্তা।

কার্যালয়ে আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. ইনাম আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে, গত সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে নেতৃত্ব দেন।

বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা। একই দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গেও বৈঠক করেন তারা।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা