Ortho Songbad আর্কাইভ

তিতাস গ্যাসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

তিতাস গ্যাসের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৬টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্যালোচনা শেষে পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে প্রকাশ করবে কোম্পানিটি।

উল্লেখ্য, ২০০৮ সালে ডিএসইতে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছিলো ১০ শতাংশ বা শেয়ার প্রতি ১ টাকা।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার