Ortho Songbad আর্কাইভ

আজিজ পাইপসের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

আজিজ পাইপসের পর্ষদ সভার তারিখ নির্ধারণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত আজিজ পাইপস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সময়ে কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্যালোচনা শেষে পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে প্রকাশ করবে কোম্পানিটি।

উল্লেখ্য, ১৯৮৬ সালে ডিএসইতে তালিকাভুক্ত আজিজ পাইপস লিমিটেড বর্তমানে ‘বি’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেয়নি।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার