পর্ষদ সভা করবে ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫ অক্টোবর বিকাল ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত সভায় কোম্পানিটির চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্যালোচনা শেষে পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩-জুলাই’২৩) ইপিএসের পরিমাণ ছিল ২৭ পয়সা।
অর্থসংবাদ/এমআই