Ortho Songbad আর্কাইভ

স্কয়ার ফার্মার পর্ষদ সভার সময় পরিবর্তন

স্কয়ার ফার্মার পর্ষদ সভার সময় পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পর্ষদ সভার পরিবর্তিত সময় ঘোষণা করেছে। আগামী ২২ অক্টোবর বিকাল ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এর আগে বিকাল ৩টায় সভার সময় ঘোষণা করেছিলো প্রতিষ্ঠানটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্যালোচনা শেষে পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে প্রকাশ করবে কোম্পানিটি।

উল্লেখ্য, ১৯৯৫ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া স্কয়ার ফার্মাসিউটিক্যালস বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছিলো ১০০ শতাংশ বা শেয়ার প্রতি ১০ টাকা।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার