সোনারগাঁ টেক্সটাইলের পর্ষদ সভা ২৫ অক্টোবর
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্যালোচনা শেষে পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য, ১৯৯৫ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া সোনারগাঁ টেক্সটাইল বর্তমানে ‘বি’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছিলো ১ শতাংশ বা শেয়ার প্রতি ১০ পয়সা।
অর্থসংবাদ/এমআই