Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভার তারিখ জানালো আইডিএলসি ফাইন্যান্স

পর্ষদ সভার তারিখ জানালো আইডিএলসি ফাইন্যান্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ অক্টোবর বিকাল আড়াইটায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় কোম্পানিটির চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্যালোচনা শেষে পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে প্রকাশ করবে কোম্পানিটি।

উল্লেখ্য, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩-জুলাই’২৩) ইপিএসের পরিমাণ ছিল ৯১ পয়সা।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার