পুঁজিবাজারে আসছে এনআরবিসি ব্যাংক

পুঁজিবাজারে আসছে এনআরবিসি ব্যাংক
পুঁজিবাজারে আসতে চায় নতুন প্রজন্মের ব্যাংক এনআরবিসি ব্যাংক লিমিটেড। অভিহিত মূল্য ১২ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১২০ কোটি টাকা নিতে চায়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এই টাকা দিয়ে ব্যাংকটি টায়ার ১ ক্যাপিটাল পূরণ করবে। পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকা দিয়ে ১১০ কোটি টাকা সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে। বাকী টাকা দিয়ে সাড়ে ৬ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে। বাকী টাকা প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বাবদ ব্যয় করা হবে।

বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন ৫৮ কোটি ২৫ লাখ টাকা। ব্যাংকটি ২০১৯ সালে হিসাব বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৮২ পয়সা। সর্ব শেষ ৬ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা।

এনআরবিসি ব্যাংক ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক (আরজেএসসি) থেকে অনুমোদন নিয়েছে।

ব্যাংকটির পুঁজিবাজারে আনতে কাজ করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন