গোল্ডেন সন গার্মেন্ট কারখানায় আগুন

গোল্ডেন সন গার্মেন্ট কারখানায় আগুন
চট্টগ্রামের কর্ণফুলীতে গোল্ডেন সন লিমিটেড এক্সপোর্ট নামের একটি গার্মেন্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার সময় কর্ণফুলী উপজেলার গোল্ডেন সন লিমিটেড এক্সপোর্ট নামের কারখানাটির ৫ম তলায় আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের সেকশনে ছড়িয়ে পড়ে।

প্রায় আধা ঘণ্টা ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভানোর কাজে লেগে যায়। ওই সময় ফায়ার সার্ভিসের লোকজন পানি চিটালেও আতংক ছড়িয়ে পড়ে। কারখানায় সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উৎপাদন চলে। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখার সময়ও আগুন নেভানোর কাজ চলছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেও জানা যায়।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে। রাত ৯টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করতে পারিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট