Ortho Songbad আর্কাইভ

ওয়ালটনের আয় বেড়েছে

ওয়ালটনের আয় বেড়েছে
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

বুধবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৭ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৫১ পয়সা লোকসান হয়েছিল।

এদিকে প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩৬ টাকা ৪৪ পয়সা ছিল।

এছাড়া গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৫০ টাকা ৪০ পয়সায়।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার