সাউথইস্ট ব্যাংকের ‘রিটেইল স্টার’ ক্যাম্পেইন উদ্বোধন
ডিজিটাল প্ল্যাটফর্মে ডিপোজিট মোবিলাইজেশন এবং ডরমেন্ট একাউন্ট একটিভিশন ও রিটেইল লোন ক্যাম্পেইন তথা "রিটেইল স্টার” নামে দুইটি ক্যাম্পেইন উদ্বোধন করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। সম্প্রতি এই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
নতুন এই ক্যাম্পেইনদ্বয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন। এ সময় তিনি ব্যাংকের কর্পোরেট পোর্টফোলিওর ঝুঁকি কমাতে রিটেইল পণ্যের উপর অধিক গুরুত্ব বিবেচনা করে রিটেল লোন পোর্টফোলিও এবং চলতি ও সঞ্চয়ী হিসাব বাড়ানোর উপর জোর দিয়েছেন।
এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম উদ্দিন খানও তার বক্তব্যে লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সকল শাখা প্রধান এবং উপশাখার ইনচার্জগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যেমে উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রধান কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাগন অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এমআই