Ortho Songbad আর্কাইভ

এডিএন টেলিকমের পর্ষদ সভার তারিখ ঘোষণা

এডিএন টেলিকমের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৭ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিলো ৪ টাকা।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার