Ortho Songbad আর্কাইভ

পূবালী ব্যাংকের নাম সংশোধনে সম্মতি

পূবালী ব্যাংকের নাম সংশোধনে সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির নাম ‘পূবালী ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘পূবালী ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।

আগামীকাল বৃহস্পতিবার থেকে ব্যাংকটির নতুন নাম কার্যকর হবে।

নাম সংশোধন ছাড়া ব্যাংকের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার