Ortho Songbad আর্কাইভ

মেঘনা পেট্রোলিয়ামের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মেঘনা পেট্রোলিয়ামের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পর্ষদ সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। আগামী ৮ নভেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের বছর মেঘনা পেট্রোলিয়াম বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১৫০ শতাংশ বা ১৫ টাকা নগদ লভ্যাংশ দিয়েছিলো।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার