Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভার তারিখ জানালো প্রাইম টেক্সটাইল

পর্ষদ সভার তারিখ জানালো প্রাইম টেক্সটাইল
পর্ষদ সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম টেক্সটাইল লিমিটেড। আগামী ৯ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের বছর প্রাইম টেক্সটাইল বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ২ শতাংশ বা ২০ পয়সা লভ্যাংশ দিয়েছিলো।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার