Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে ফার কেমিক্যাল

দরবৃদ্ধির শীর্ষে ফার কেমিক্যাল
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫০ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০১ নভেম্বর) ফার কেমিক্যালের শেয়ারদর বেড়েছে ২০ টাকা ৭০ পয়সা বা ১৯৫ শতাংশ। তাতে কোম্পানিটি দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিচ হ্যাচারির শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৯২ শতাংশ। এছাড়া শেয়ারদর ৪ দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে মনোস্পুল পেপার।

আজ দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, এডিএন টেলিকম, আনলিমা ইয়ার্ন ডায়িং, ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার