Ortho Songbad আর্কাইভ

ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন শেয়ারদর হারানোর তালিকায় শীর্ষে উঠে এসেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০১ নভেম্বর) ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ কমেছে। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

এদিন দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা দেশবন্ধু পলিমারের শেয়ারদর কমেছে ৫ দশমিক ০২ শতাংশ। এছাড়া শেয়ারদর ৪ দশমিক ৬৬ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স।

আজ দর হারানোর তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমবি ফার্মা, সমতা লেদার, খুলনা প্রিন্টিং, মিডল্যান্ড ব্যাংক, লিবরা ইনফিউশন, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার