দরবৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৯ কোম্পানির মধ্যে ৫৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (০৭ নভেম্বর) খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৬৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অলিম্পিক এক্সেসরিজ।
মঙ্গলবার দরবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- অ্যাপেক্স ফুটওয়্যার, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ইন্ট্রাকো রিফুয়েলিং, সেন্ট্রাল ফার্মা, আজিজ পাইপস, আরডি ফুড এবং শমরিতা হসপিটাল।
অর্থসংবাদ/এমআই