Ortho Songbad আর্কাইভ

টানা দরপতনে ক্যাপিটেক গ্রোথ ফান্ড

টানা দরপতনে ক্যাপিটেক গ্রোথ ফান্ড
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে ৮৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (০৭ নভেম্বর) ক্যাপিটেক গ্রোথ ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রিমিয়ার সিমেন্টের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৬৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ১২ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এডিএন টেলিকম।

মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কহিনুর কেমিক্যাল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি, হাক্কানি পাল্প এবং সেনা কল্যান ইন্স্যুরেন্স লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার