দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৩১ বারে ২৭ লাখ ৮৮ হাজার ১২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৩ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ২ হাজার ৫৬৪ বারে ৫৯ লাখ ৮ হাজার ৫৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ কোটি ৫২ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ১১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৪৯ বারে ৫০ লাখ ৭২ হাজার ৩৬৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ৬০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফনিক্স ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৯২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ৫ দশমিক ৪০ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৭৯ শতাংশ, মুন্নু সিরামিকের ৪ দশমিক ৭৪ শতাংশ, স্টাইল ক্রাফটের ৪ দশমিক ৫৫ শতাংশ ও জেমিনি সী ফুডের ৪ দশমিক ০২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন