২৩ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

২৩ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে
বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ১৭টি কোম্পানির ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর ৭৮ লাখ ১২ হাজার ৫৪টি শেয়ার ৫৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৩ কোটি ৪৬ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৩ লাখ টাকার এসকে ট্রিমসের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।

এছাড়া সুহৃদের ১০ লাখ ৭৫ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৩৪ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১০ লাখ ৯৩ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমসের ২৩ লাখ ৭৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৯ লাখ ৮১ হাজার টাকার, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ২৪ লাখ ২৩ হাজার টাকার, আইএফআইসির ৩৩ লাখ টাকার, ইন্দো-বাংলার ফার্মার ৫ লাখ টাকার, জিএসপি ফাইন্যান্সের ৬ লাখ ১২ হাজার টাকার, গ্রামীণ ওয়ান: স্কিম টুর ১০ লাখ ৯৫ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৪৫ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ২৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকার এবং বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন