ব্যাংক পরিচালকরা আইন মেনে বেআইনি কাজ করছেন: ড. জাহিদ হোসেন

ব্যাংক পরিচালকরা আইন মেনে বেআইনি কাজ করছেন: ড. জাহিদ হোসেন
বাংলাদেশের আর্থিক খাতে নৈরাজ্য সৃষ্টির মূল কারণ হচ্ছে ব্যাংক পরিচালকরা। বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন সংবাদমাধ্যমকে এমন মত দেন। তিনি আরও বলেন, ভাগাভাগি করে ঋণ নিতে ব্যাংক কোম্পানি আইনের কোথাও বাধা নেই। আর এক ব্যাংকে একই পরিবারের চারজন পরিচালক।

দুই ব্যাংকের দুই পরিবার এক হয়ে গেলে আটজন পরিচালক ঋণ ভাগাভাগি করলে তাতে সাধারণ মানুষের ঋণ পাওয়ার সুযোগ কমে যায়। আর এই আট পরিচালক ঋণ ভাগাভাগির সুযোগ পাবেন টানা ৯ বছর। মূলত আইন মেনেই তারা বেআইনি কাজ করছেন।

এখন আইনের দৃষ্টিকোণ থেকে তাদের ধরার সুযোগও নেই। এখানে আইনে বড় ফাঁক রাখা হয়েছে। আইনের এ ছিদ্র বন্ধ না করলে এ ধরনের অনিয়ম বন্ধ করা যাবে না। তিনি আরও বলেন, পরিচালকদের ঋণ নেয়ার ব্যাপারে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করার পাশাপাশি সেগুলো কঠোরভাবে প্রয়োগ করা জরুরি। তা না হলে পরিচালকদের কব্জা থেকে দেশের ব্যাংকিং খাতকে মুক্ত করা যাবে না। আর এটি না করতে পারলে ব্যাংকিং খাতে বিপর্যয় ঠেকানো যাবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি