পরিচালকরা বেশি ঋণ নিলে আমানতকারীরা হুমকিতে পড়বেন: খোন্দকার ইব্রাহিম খালেদ

পরিচালকরা বেশি ঋণ নিলে আমানতকারীরা হুমকিতে পড়বেন: খোন্দকার ইব্রাহিম খালেদ
দেশের ব্যাংকিং খাতে যে কোন সময়ের চেয়ে নাজুক অবস্থা বিরাজ করছে। আর্থিক খাতে নৈরাজ্য সৃষ্টির কারণ হিসেবে ব্যাংক পরিচালকরাই দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞগণ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ সংবাদমাধ্যমকে বলেন, "ড. মোহাম্মদ ফরাস উদ্দিন গভর্নর থাকার সময় আমরা অনৈতিকভাবে ঋণ নেয়ার দায়ে অনেক পরিচালককে একসঙ্গে অপসারণ করেছিলাম। এখনও পরিচালকদের ঋণ নিয়ে অনিয়ম হচ্ছে।"

বাংলাদেশ ব্যাংক এখন কেন পারবে না ওই ধরনের ব্যবস্থা নিতে। ব্যাংকিং খাতে নানা অনিয়মের বিষয়ে পরিদর্শন এখন সে অর্থে বন্ধ রয়েছে। এটা ভালোভাবে শুরু করতে হবে। যেসব পরিচালক অনৈতিকভাবে ঋণ নিচ্ছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে অন্য ব্যাংক থেকে কী পরিমাণ ঋণ নেবে একজন পরিচালক, তার একটা সীমা থাকা দরকার।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আরও বলেন, যদি কোনো পরিচালক বেশি মাত্রায় ঋণ নিতে চান, তাহলে তিনি ব্যাংকের পরিচালক পদ ছেড়ে দিয়ে নিতে পারেন- এই ধরনের বিধান করা উচিত। তা না হলে ব্যাংকে থাকা আমানতকারীদের টাকা বড় ধরনের হুমকিতে পড়বে। অতীতে বিভিন্ন ব্যাংক এ ধরনের হুমকির মধ্যে পড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি