অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এক্সিম ব্যাংকে কর্মশালা

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এক্সিম ব্যাংকে কর্মশালা
অর্থপাচার রোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক কর্মসুচির আওতায় এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও উর্ধ্বতন নির্বাহীবৃন্দকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর অপারেশনাল হেড ও বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

কর্মশালায় প্রধান অতিথি বলেন, এক্সিম ব্যাংক অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা শতভাগ পরিপালন করে থাকে। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এক্সিম ব্যাংকের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে বলেন, সকলকে নিজ নিজ অবস্থান থেকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে সজাগ ও সচেতন থাকতে হবে।

কর্মশালায় এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ নজরুল ইসলাম স্বপন, নাসরিন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, লে. কর্নেল অবঃ সিরাজুল ইসলাম বীর প্রতিক (বার), রঞ্জন চৌধুরী, খন্দকার মোঃ সাইফুল আলম, এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফিরোজ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবীর, শাহ্ মোঃ আব্দুল বারী ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর উপপরিচালক রোকনুজ্জামান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি