Ortho Songbad আর্কাইভ

একসঙ্গে তিন বছরের নগদ লভ্যাংশ পাঠিয়েছে ডেল্টা লাইফ

একসঙ্গে তিন বছরের নগদ লভ্যাংশ পাঠিয়েছে ডেল্টা লাইফ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাববছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।


মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত সময়ের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।


এর আগে, গত বছরের ৩ আগস্ট কোম্পানিটি পরিচালনা পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়। সেই সঙ্গে তিন বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।


৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ প্রতি বছরের জন্য ৩০ শতাংশ অর্থাৎ তিন বছরের জন্য মোট ৯০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

মুল সাইট থেকে

পুজিবাজার