Ortho Songbad আর্কাইভ

আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল

আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বুধবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ১২টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।


মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার