Ortho Songbad আর্কাইভ

একাধিক জনবল নিয়োগ দেবে এসিআই

একাধিক জনবল নিয়োগ দেবে এসিআই

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। প্রতিষ্ঠানটির ফুডস বিভাগ সেলস সুপারভাইজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২০ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)
পদের নাম: সেলস সুপারভাইজার (ফুডস)
পদসংখ্যা: নির্ধারিত নয়


শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সম্মান ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: প্রতিষ্ঠানে বিক্রয় কার্যক্রমের পরিকল্পনা, উন্নয়ন ও বাস্তবায়নের অভিজ্ঞতা ।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছরের


চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর


কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৪

মুল সাইট থেকে

পুজিবাজার