Ortho Songbad আর্কাইভ

মেয়েকে শেয়ার উপহার দেবে জিকিউ বলপেনের পরিচালক

মেয়েকে শেয়ার উপহার দেবে জিকিউ বলপেনের পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানির পরিচালক সালমা হক তার কাছে থাকা শেয়ারের মধ্যে ৩৪ হাজার ৫০০টি শেয়ার তার মেয়ে সানা হককে (সাধারণ শেয়ারহোল্ডার) উপহার হিসাবে প্রদান করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আলোচ্য শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে সালমা হক উপহার হিসেবে প্রদান করবেন। যা গত ২১ জানুয়ারী থেকে গণনা করা হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার