আর্থিক হিসাব নিরীক্ষা শিথিল অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশে

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে প্রান্তিক আর্থিক হিসাব নিরীক্ষার বাধ্যবাধকতা শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারী ও কোম্পানির আবেদন পর্যালোচনা করে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (০১ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন করে ও সংশ্লিষ্ট প্রান্তিকের আর্থিক হিসাব বিবরণীতে যথাযথ ক্ষতি (যদি থাকে) অথবা অনারোপিত ব্যয় অথবা প্রভিশন সংরক্ষণ পূর্বক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিসমূহের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুঞ্জিভূত অর্জিত মুনাফা থাকলে তা হতে অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা ও বিতরণ করতে পারবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রান্তিক আর্থিক হিসাব বিবরণী নিরীক্ষার বাধ্যবাধকতা নেই। ইহা অনিতিবিলম্বে কার্যকর হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন