প্রথম ইভিএম মেশিনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি

প্রথম ইভিএম মেশিনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি
ঢাকার দুই সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রথম ভোট শেষ হলো। কম ভোটার উপস্থিতি, ইভিএমে আঙুলের ছাপ না মেলা, ইভিএম ব্যবহারের পদ্ধতি দেখিয়ে দেওয়ার নাম করে ভোটারের ভোট দিয়ে ফেলা, প্রার্থীদের সমর্থকদের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগের মধ্য দিয়ে ভোট শেষ হয়েছে। তবে সাময়িক অচলাবস্থা বাদে কোনও কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ বা ভোট বাতিলের ঘটনা ঘটেনি।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দুই সিটিতে ভোটকেন্দ্র ছিল দুই হাজার ৪৬৮টি। ভোটকক্ষ ছিল ১৪ হাজার ৪৩৪টি। ঢাকা উত্তর সিটিতে এক হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও সাত হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে এক হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ছয় হাজার ৫৮৮টি ভোটকক্ষ ছিল।
ঢাকায় সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ছিল নগন্য

দুই সিটিতে ২৮ হাজার ৮৭৮টি ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ঢাকা উত্তরে ১৫ হাজার ৭০০টি ও ঢাকা দক্ষিণ সিটিতে ১৩ হাজার ১৭৮টি ইভিএম মেশিন ছিল। মোট ভোটার ছিলেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা