মিয়ানমারসহ ৬ দেশের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা

মিয়ানমারসহ ৬ দেশের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা
মিয়ানমার, নাইজেরিয়াসহ নতুন ৬টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মূলত মুসলিম নাগরিকদের চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করতে হোয়াইট হাউজের এই পদক্ষেপ।

২০১৭ সালের জানুয়ারিতে এই নিষেধাজ্ঞা স্থগিত করেছিল মার্কিন আদালত। নাছোড়বান্দা ট্রাম্প স্থগিতাদেশের বিরুদ্ধে আবার আপিল করেন। ওই বছর ফেব্রুয়ারিতে সেই আপিলে হেরে যান।

দুই বছর আগে ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে আদালতের নির্দেশে এই সাত দেশের অনেক নাগরিক ভিসা পান।

নির্বাচনের বছরে ট্রাম্পের এই কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক’ বলছেন মানবাধিকার কর্মীরা।

নতুন ৬টি দেশের মধ্যে মিয়ানমার, নাইজেরিয়া বাদে নাম আছে ইরিত্রিয়া, সুদান, কিরগিজস্তান এবং তানজানিয়া।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না