শেয়ারবাজারে আসছে সরকারি আরও ৫ কোম্পানি

শেয়ারবাজারে আসছে সরকারি  আরও ৫ কোম্পানি
শেয়ারবাজারে আসছে  সরকারি কয়েকটি কোম্পানি। প্রথম দফায় সরকার ৭টি কোম্পানির শেয়ার বাজারে ছাড়বে।কোম্পানিগুলোর মধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (টিজিটিডিসিএল), পাওয়ারগ্রীড কোম্পনী অব বাংলাদেশ,নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী, ইলেক্ট্রিসিটি জেনারেল কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি), আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড, বিআর পাওয়ারজেনারেশন লিমিটেড (বিআরপিএল), গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড।

আলোচিত কোম্পানিগুলোর মধ্যে তিতাস গ্যাস ও পাওয়াগ্রীড আগে থেকেই পুঁজিবাজারে তালিকাভুক্ত। এই দুটি কোম্পানি সম্ভবত আরও কিছু শেয়ার অফলোড করবে। অন্যদিকে বাকী পাঁচটি কোম্পানি নতুন করে শেয়ার ছেড়ে বাজারে তালিকাভুক্ত হবে।আজ রোববার শেরে বাংলা নগরের অর্থমন্ত্রীর দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেছেন আমাদের পুঁজিবাজারের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দরকার। এখানে যারা আছে তারা বিক্ষিপ্তভাবে আছে। সরকারী প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে আসতে হবে। ৭টি প্রতিষ্ঠানকে ধরা হয়েছে৷ এ সাতটি প্রতিষ্ঠানকে শিগগির শেয়ারবাজারে আনা হবে।তাদেরকে দু মাস সময় দেয়া হয়েছে। এসময় তারা তাদের সম্পদের পরিমাণ যাচাই করে জানাবেন। এরা ৭ টি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পদের পরিমাণ যাচাই করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন