শীর্ষ ব্রোকারেজ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ

শীর্ষ ব্রোকারেজ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ
ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের ভিত্তিতে জানুয়ারি মাসের শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজগুলোর তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজগুলোর মধ্যে প্রথম স্থান দখলে করেছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড।।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

এছাড়া চতুর্থ স্থানে রয়েছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। পঞ্চম স্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড ও ৬ষ্ট স্থানে রয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড। শীর্ষ ১০ তালিকার মধ্যে সপ্তম স্থানে রয়েছে শান্তা সিকিউরিটিজ লিমিটেড, অষ্টম ইউনাইটেড ফিন্যান্স ট্রেডিং কোম্পানি, নবম এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, দশম এমটিবি সিকিউরিটিজ লিমিটেড।

এছাড়াও শীর্ষ ব্রোকারজের তালিকায় রয়েছে সিটি ব্রোকারেজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ, ইউনিক্যাপ সিকিউরিটিজ, ইউনাইটেড সিকিউরিটিজ, মাল্টি সিকিউরিটিজ, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, রয়েল ক্যাপিটাল, বিডি সানলাইফ সিকিউরিটিজ ও এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন