করোনাকালে প্রবাসফেরত ৫৫ শতাংশই সৌদি-আমিরাতের

করোনাকালে প্রবাসফেরত ৫৫ শতাংশই সৌদি-আমিরাতের
চলমান করোনাভাইরাস মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অব্যাহতভাবে দেশে ফিরছেন প্রবাসী কর্মীরা। প্রতিদিনই মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত আসছেন তারা। চলতি বছরের গত ১ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত মোট ২লাখ ৭২ হাজার ১৮৫ জনেরও বেশি প্রবাসী কর্মী দেশে ফিরে এসেছেন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ১৫২ জন এবং নারী ৩১ হাজার ৩৩জন। তাদের মধ্যে বেশিরভাগই (৫৪ দশমিক ৬৭ শতাংশ) ফিরেছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে।

তাদের মধ্যে বৈধ পাসপোর্টের মাধ্যমে ফিরেছেন ২ লাখ ৩৫ হাজার ৪০৪ জন এবং আউটপাসের মাধ্যমে ফিরেছেন ৩৬ হাজার ৭৮১ জন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, ফিরে আসা শ্রমিকদের অধিকাংশই বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন প্রবাসে। এছাড়া, করোনাভাইরাস সংক্রমণের কারণে কাজ না থাকা, চুক্তির মেয়াদ শেষ হওয়া, প্রতারিত হওয়া এবং ভিসার মেয়াদ শেষ বা আকামা (কাজের অনুমতি) না থাকাসহ বিভিন্ন কারণে ফেরত আসতে হয়েছে তাদের।

এদের মধ্যে অনেকে পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরে যেতে পারবেন জানালেও সিংহভাগেরই ফিরে যাওয়া অনিশ্চিত।

মন্ত্রণালয় সূত্র আরও জানায়, উল্লেখিত সময়ের মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে সবচেয়ে বেশি ফিরেছেন প্রবাসী কর্মীরা। এই দুটি দেশ থেকে ফিরে এসেছেন ১ লাখ ৪৮ হাজার ৮২৫ জন (৫৪ দশমিক ৬৭ শতাংশ)। প্রতিদিনই এ সংখ্যা বেড়ে চলেছে।

১ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রবাসী কর্মীদের হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, নির্দিষ্ট ২৮টিসহ অন্যান্য দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৭৬ হাজার ৯২২ কর্মী সৌদি আরব থেকে ফিরেছেন (পুরুষ ৬৩ হাজার ৬৫ জন ও নারী ১৩ হাজার ২৭০ জন)।

সংযুক্ত আরব আমিরাত থেকে ৭১ হাজার ৯০৩ জন (পুরুষ ৬৫ হাজার ৬৮৯ জন ও নারী ৬ হাজার ২১৪ জন) ফেরত আসেন।

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা