সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩৯ কোটি ৪২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ২১ লাখ ৯৯ হাজার টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৭ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৬৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৯ কোটি ৫২ লাখ টাকা।

এশিয়া ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১০১ কোটি ৩২ লাখ ২৬ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৭ লাখ ৬২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ব্রাক ব্যাংক, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, নিটল ইন্স্যুরেন্স ও নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন