ইনফিনিক্স মোবাইল প্রতিষ্ঠানটির নবনিযুক্ত সেলস ম্যানেজার জাহিদুর

ইনফিনিক্স মোবাইল প্রতিষ্ঠানটির নবনিযুক্ত সেলস ম্যানেজার জাহিদুর
ট্রানসন হোল্ডিংস লিমিটেডের অঙ্গ-প্রতিষ্ঠান ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন মো. জাহিদুর রহমান।

প্রতিষ্ঠানটির নবনিযুক্ত ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জাহিদুর রহমান বলেন, ‘ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি আশাবাদী, সকলের সহযোগিতা নিয়ে আমরা ইনিফিনিক্স মোবাইলকে বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ডে রুপান্তর করতে পারব। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনফিনিক্স ব্র্যান্ডকে ভবিষ্যতে সাফল্যের এক নতুন স্তরে নিয়ে যাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। নতুন কর্মক্ষেত্রে কিছু বাধা থাকতে পারে এবং আমি এসব প্রতিবন্ধকতা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

তিনি বলেন, ‘এরইমধ্যে বাংলাদেশের বাজারে বেশ কিছু উন্নত মানের হ্যান্ডসেট নিয়ে এসেছে ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ। দেশের স্মার্টফোন প্রেমীদের চাহিদার কথা চিন্তা করে সামনের দিনগুলোতেও আকর্ষণীয় মূল্যসীমা এবং অত্যাধুনিক কনফিগারেশনসহ আরও হ্যান্ডসেট সিরিজ নিয়ে আসা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।’
ইনফিনিক্সে যোগদানের আগে মো. জাহিদুর রহমান বাংলাদেশের মোবাইল ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে ১৪ বছরেরও বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

দীর্ঘ এ সময়ে তিনি নকিয়া, স্যামসাং, হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)-এর সিনিয়র চ্যানেল সেলস ম্যানেজার এবং শাওমির হেড অব বিজনেস (রিটেইল) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাহিদুর রহমান সাউথ-ইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ (মার্কেটিং) এবং ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ (অ্যাকাউন্টিং) ডিগ্রি অর্জন করেন। সেলস ও মার্কেটিংয়ের ওপর চীন, থাইল্যান্ড, নেপালসহ দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন তিনি।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা