হেফাজতে ইসলামের নতুন আমির জুনায়েদ বাবুনগরী

হেফাজতে ইসলামের নতুন আমির জুনায়েদ বাবুনগরী
দেশের আলোচিত ‘অরাজনৈতিক সংগঠন’ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মনোনীত হয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। মহাসচিব মনোনীত হয়েছেন জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী

রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে বাবুনগরীকে হেফাজতের আমির নির্বাচিত করা হয়।

এছাড়া হেফাজতে ইসলামের মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী।

প্রতিনিধি সম্মেলনের সভাপতি হেফাজতের সিনিয়র নায়েবে আমিরের পক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক হেফাজতে ইসলামের নতুন নেতার নাম ঘোষণা করেন। একই সঙ্গে সংগঠনের মোট ১৫১ জনের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, এ বছরের গত ১৮ সেপ্টেম্বর আল্লামা শফীর মৃত্যুর পর আমীরের পদটি শূন্য হলে হেফাজতের কেন্দ্রীয় সম্মেলনে প্রস্তুতি নিতে থাকেন ধর্মভিত্তিক অরাজনৈতিক সংগঠন দাবি করা দলটির নেতারা। সম্মেলন বাস্তবায়ন করতে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

অর্থসংবাদ/এ এইচ আর

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস