বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন নিয়ম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন নিয়ম
বিশ্ব মহামারীর কারণে বদলে গেছে ২০২০ সালের অনেক কিছু। বাদ যায়নি ক্রীড়াঙ্গন তথা ক্রিকেটও। গত মার্চের পর থেকে এখনও পর্যন্ত অসংখ্য সিরিজ, টুর্নামেন্ট স্থগিত কিংবা বাতিল করতে বাধ্য হয়েছে আয়োজকরা। যার অন্তর্ভুক্ত রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরও।

যে কারণে এখন সময় হারিয়ে নিয়ম বদলাতে বাধ্য হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। প্রাথমিকভাবে বলা হয়েছিল, টেস্ট চ্যাম্পিয়নশিপে সব দলের ছয় সিরিজ শেষে পয়েন্টের ভিত্তিতে নির্ধারণ করা হবে দুই ফাইনালিস্ট দল। কিন্তু করোনাভাইরাসের কারণে সময়ের মধ্যে সব দলের ছয় সিরিজ আয়োজন করা প্রায় অসম্ভব বলা চলে।

তাই এখন পয়েন্টের বদলে পয়েন্টের হার শতাংশ হিসেব করে বাছাই করা ফাইনালিস্ট দুই দল। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণকারী দলগুলো যে কয়টি সিরিজ খেলতে পারবে, সেসব সিরিজে পাওয়া পয়েন্টের শতাংশের হিসেবে ঠিক করা হবে দুই ফাইনালিস্ট দল।

তবে এ নিয়মটি এখনও প্রস্তাবনা পর্যায়ে রয়েছে। আইসিসির ক্রিকেট কমিটি সম্ভাব্য সেরা সমাধান হিসেবে এ পদ্ধতিকে বেছে নিয়েছে। চলতি সপ্তাহেই আইসিসির চিফ এক্সিকিউটি কমিটির সভায় এ নিয়মের ব্যাপারে আলোচনা-পর্যালোচনার পর নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সোমবার শুরু হবে এই সভা।

এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলায় আরও একটি প্রস্তাব রাখা হয়েছিল। যেসব সিরিজ স্থগিত করা হয়েছে, সেগুলোর পয়েন্ট দুই দলকে সমান ভাগ করে দেয়ার আলোচনাও করেছিল ক্রিকেট কমিটি। কিন্তু এটি ধোপে টেকেনি। তাই এখন সম্ভাব্য সেরা সিদ্ধান্ত হিসেবেই মূলত পয়েন্টের শতকরা হিসেবের দিকে জোর দেয়া হয়েছে।

এই নিয়মের ফলে এখন যারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, তাদের কোনো সমস্যা হবে না। আবার যারা করোনার কারণে অনেক ম্যাচ খেলতে পারেনি তারাও সামনের সিরিজগুলো খেলে পয়েন্টের হার বাড়িয়ে নিতে পারবে। মূলত এ কারণেই নতুন এই প্রস্তাবনাটি পাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো