প্রথম প্রান্তিক প্রকাশ জেনেক্স ইনফোসিসের

প্রথম প্রান্তিক প্রকাশ জেনেক্স ইনফোসিসের
শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১৬ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০) সমন্বিতভাবে ইপিএস হয়েছে ১.০২ টাকা। যা আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৮৮ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.১৪ টাকা বা ১৬ শতাংশ।

এদিকে কোম্পানিটির একক হিসাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০) ইপিএস হয়েছে ১.০১ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৮৪ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.১৭ টাকা বা ২০ শতাংশ।

কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা। আর ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৫২ টাকায়।

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন