Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে এনআরবি ব্যাংক

দরবৃদ্ধির শীর্ষে এনআরবি ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১৭১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (৩১ জুলাই) এনআরবি ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা বা ৭ দশমিক ৬৩ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। আর ৬ দশমিক ৯৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


বুধবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি, হাইডেলবার্গ মেটেরিয়াল বাংলাদেশ লিমিটেড।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার