Ortho Songbad আর্কাইভ

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৬৩ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র অনুযায়ী, বুধবার (৩১ জুলাই) এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খান ব্রাদার্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।


বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এডিএন টেলিকম লিমিটেড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার