'করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার নির্দেশ'

'করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার নির্দেশ'
করোনাভাইরাস মহামারীতে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। সংক্রমন ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। তাই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কর্মস্থলে শ্রমিকদের আরো সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

গতকাল (১৬নভেম্বর) বিকালে গাজীপুরে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সভাকক্ষে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্থানীয় শ্রমিক নেতাদের সঙ্গে সচেতনতা বৃদ্ধিমূলক সভায় এ নির্দেশ দেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, দেশে শীতকালে করোনার প্রকোপ আরো বাড়ার আশঙ্কা রয়েছে। কল-কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখতে শ্রমিকদের সুস্থ থাকতে হবে। করোনা মোকাবেলার প্রধান হাতিয়ার হচ্ছে মাস্ক। শ্রমিকদের কর্মস্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে।

এ সভায় উপস্থিত ছিলেন, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুরের উপমহাপরিদর্শক মো. ইউসুফ আলী স্থানীয় শ্রমিক নেতা এবং কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং শ্রম কল্যাণ কেন্দ্রের কর্মকর্তারা।

অর্থসংবাদ/এসএ/২৩:৪৪/১১:১৭:২০২০

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর