আরও সহজ হচ্ছে ডিজিটাল ব্যাংকিং সেবা

আরও সহজ হচ্ছে ডিজিটাল ব্যাংকিং সেবা
ডিজিটাল ব্যাংকিংয়ের সেবা আরও সহজ করার জন্য নতুন সেবা চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

সেসব সেবা ব্যাবহারর করে এখন থেকে হকার-ফেরিওয়ালাসহ খুচরা পণ্য বিক্রেতারা কিংবা ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত সেবার লেনদেনও নগদ টাকার পরিবর্তে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে করতে পারবেন।

সোমবার (১৬ নভেম্বর ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের এ বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা ফলে এখন থেকে শ্রমনির্ভর অতিক্ষুদ্র বা ভাসমান উদ্যোক্তা, প্রান্তিক পেশায় নিয়োজিত পণ্য বিক্রেতা ও সেবা প্রদানকারীরাও এ ধরনের হিসাবের মাধ্যমে কেনাবেচা করতে পারবেন।

অর্থাৎ সুপারশপ, শপিংমল ও বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো ছোট খুচরা বিক্রেতা থেকে ফুটপাতে ফল, মাছ পণ্য বিক্রি করছেন অথবা রিকশা চালিয়ে সেবা দিচ্ছেন তারাও চাইলে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ে ব্যক্তির নামে অ্যাকাউন্ট খুলে ব্যবসায়িক লেনদেন করতে পারবে।

অর্থসংবাদ/ এমএস/ ১১:৩৬/ ১১:১৭:২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি