আমিরাতে ব্যবসার শতভাগ মালিক হতে পারবেন বিদেশিরা

আমিরাতে ব্যবসার শতভাগ মালিক হতে পারবেন বিদেশিরা
বিদেশি বিনিয়োগকারীরা এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে ব্যবসার শতভাগ মালিক হতে পারবেন। স্থানীয় কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই চলতি বছরের ১ ডিসেম্বর থেকে এ সুবিধা পাওয়া যাবে।

আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের এক ডিক্রি (ফরমান) জারির মাধ্যমে এ সুযোগ তৈরি হল।

করোনাভাইরাস ও তেলের দাম কমে যাওয়ায় দেশটির অর্থনৈতিক মন্দা কাটাতে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে ব্লুমবার্গ জানিয়েছে। আমিরাতে বিনিয়োগ বাড়াতে দেশটির ২০১৫ সালের ২নং (কোম্পানি ও শেয়ারহোল্ডার) আইন সংশোধন করা হয়েছে। দেশটিতে করোনার কারণে অনেক বিদেশি শ্রমিকদের প্রাইভেট সেক্টর থেকে জোর করে ছাঁটাই করা হয়।

সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্টের ডিক্রি অনুযায়ী যেসব কোম্পানি দেশটিতে নিজেদের শাখা খুলতে চায় তাদের ক্ষেত্রেও মালিকানার এই নিয়ম প্রযোজ্য হবে।

প্রতিবেদনে বলা হয়, এই ডিক্রি জারির ফলে এখন থেকে বিদেশিদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমিরাতের কারো চেয়ারপারসন হওয়া বাধ্যতামূলক থাকছে না। এ ছাড়া বিদেশি কোম্পানিগুলোর পরিচলনা পর্ষদে অন্তত একজন আমিরাতি নাগরিক থাকারও প্রয়োজন পড়বে না।

গালফ নিউজ জানিয়েছে, দেশটির কোম্পানি আইন-২০১৫ এর ধারা ২ অনুযায়ী আমিরাতে কোনো কোম্পানির সর্বোচ্চ ৪৯ শতাংশ শেয়ারের মালিক হতে পারবেন বিদেশিরা। বাকি ৫১ শতাংশের মালিক হবেন আমিরাতি ব্যক্তি বা কোম্পানি।

সূত্র : গালফ নিউজ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না