এসএমই উদ্যোক্তারা ঋণ পাবেন ৬ শতাংশ সুদে

করোনা মহামারির প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত কর‌তে সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) পুনঃঅর্থায়ন তহ‌বি‌লের সুদহার ৩ শতাংশ কমা‌নো হ‌য়ে‌ছে। এসএমই খাতের উদ্যোক্তাদের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের সুদহার ৬ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে পরিচালিত সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) শীর্ষক পুনঃঅর্থায়ন তহবিল থেকে বিতরণ করা ঋণের ক্ষেত্রে এই সুদ নিতে হবে।

আজ সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) সক্ষমতা অক্ষুণ্ন রাখা এবং কর্মসংস্থান বাড়ানোর নিমিত্তে সিএমএসএমই খাতে চলতি মূলধন ঋণের পাশাপাশি মেয়াদী ঋণ প্রবাহ বাড়ানোর বাংলাদেশ সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে পরিচালিত সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) শীর্ষক পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় সুদ হার অংশগ্রহণকারী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ে ২ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৬ শতাংশ হারে পুনঃনির্ধারণ করা হলো। পুনঃনির্ধারিত সুদহার এ তহবিলের আওতায় সব ঋণের ক্ষেত্রে চলতি বছরের ১৮ নভেম্বর থেকে কার্যকর হবে। এতদ্সংক্রান্ত অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি