রাজধানীর সাততলা বস্তিতে আগুন

রাজধানীর সাততলা বস্তিতে আগুন
ঘটনাস্থলে রাত ১ টার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, আগুন লাগার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তাঁর ধারণা ভস্মীভূত ঘরের সংখ্যা ৪০ থেকে ৬০টির মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। তিনি জানান, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট অংশ নেয়।

লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের আরও বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১ টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে সরু পথ ও পানির উৎসের অপ্রতুলতার কারণে তাদের বেগ পেতে হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ওখানে তিন শর মতো দোকানপাট ছিল। সব ই পুড়ে গেছে। তবে শেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতির পরিমাণ চূড়ান্ত করতে পারেনি।

রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত পৌনে ১২ টার দিকে লাগা এই আগুন রাত ১ টার দিকে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে কাজ করেন স্থানীয়রা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা