ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন সাংসদ ফরিদুল হক খান

ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন সাংসদ ফরিদুল হক খান
জামালপুর-২ আসন থেকে নির্বাচিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ মো. ফরিদুল হক খান ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।আজ মঙ্গলবার প্রতিমন্ত্রী হিসেবে তাঁর শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

গত ১৪ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি টেকনোক্র্যাট (সাংসদ নন) কোটায় প্রতিমন্ত্রী ছিলেন। এরপর থেকে ধর্ম প্রতিমন্ত্রীর পদ শূন্য ছিল। আওয়ামী লীগের বিভিন্ন সাংসদের নাম ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে এত দিন আলোচনায় ছিল।

মো. ফরিদুল হক খান জামালপুর-২ আসন থেকে এ নিয়ে তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা